শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী মান্নান খান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তাঁর স্ত্রী হাসিনা সুলতানা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তাঁর স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১৮ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম জানান, এ মামলায় আবদুল মান্নান খান ও হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

মামলার শুনানির সময় জামিনে থাকা আবদুল মান্নান খান ও তাঁর স্ত্রী হাসিনা সুলতানা আদালতে হাজির ছিলেন। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান তাঁরা। এ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদনের স্বপক্ষে শুনানি করেন মান্নান খান ও তাঁর স্ত্রীর আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সালের ২১ আগস্ট সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এবং তাঁর স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ওই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক। মামলা দুটি তদন্ত করে ২০১৫ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, আবদুল মান্নান খানের বিরুদ্ধে ৩১ লাখ ৪৫ হাজার ৬১২ টাকা তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ২ কোটি ৬৬ লাখ ৭৪২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

অপরদিকে, আবদুল মান্নান খানের স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। আর অভিযোগপত্রে তিন কোটি ৩৬ লাখ ৩৭ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office