শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

‘বুচার চিত্রনাট্যকার’ ওয়াশিংটন-ব্রাসেলস: সাবেক রুশ প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার সেনারা ইউক্রেনের বুচা শহরে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে- এই ঘটনাকে ‘ভুয়া’ (ফেক) বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, নিজ স্বার্থ চরিতার্থ করতে ইউক্রেন এই প্রোপাগান্ডা চালাচ্ছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে বেসামরিক লোকজনের লাশ ও গণকবরের সন্ধান পাওয়ার দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ করা হচ্ছে।

বুচার ঘটনা নিয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, বিশাল পরিমাণ অর্থের লোভে মনগড়া এই ভিডিও বানানো হয়েছে।
দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি রাশিয়ার নিরাপত্তা বিভাগের উপ সচিবের দায়িত্বে রয়েছেন।

বুচার ঘটনা নিয়ে এর আগে রাশিয়ার সংসদের নিম্নকক্ষের স্পিকার ভিয়াচেসলভ ভলোদিন বলেছিলেন, বুচার ঘটনা উসকানিমূলক। রাশিয়ার সেনাবাহিনীর সম্মানহানি করতে এটা করা হয়েছে। এই কাজে ওয়াশিংটন এবং ব্রাসেলস চিত্র নাট্য লিখেছে এবং কিয়েভ অভিনেতার ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।

সূত্র: গার্ডিয়ান

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office