শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান

সংগৃহীত ছবি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার বলেছেন, চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও জাপান তাদের সামরিক জোটের আধুনিকায়নের জন্য কাজ করছে। খবর এএফপি’র।

সিঙ্গাপুরে প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলন শাংরি-লা ডায়ালগে যাওয়ার আগে দ্বিপাক্ষিক আলোচনার জন্য এক সংক্ষিপ্ত সফরে অস্টিন টোকিও’তে রয়েছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সাথে আলোচনার আগে বক্তব্য দেওয়ার সময় অস্টিন বলেন, জোটটি ‘পিআরসি জবরদস্তিমূলক আচরণ, উত্তর কোরিয়ার বিপজ্জনক উস্কানি এবং ইউক্রেনে রাশিয়া নিষ্ঠুর যুদ্ধের পথ বেছে নেওয়ায় অভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘তবে আমরা অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক মূল্যবোধের ক্ষেত্রে ঐক্যবদ্ধ রয়েছি। আমরা আমাদের জোটের আধুনিকীকরণে এবং আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।’

অস্টিন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার সাথে ত্রিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি শান্তি, অনুশীলন ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করার কথা উল্লেখ করেন।

তিনি আরো বলেন, মার্কিন ও জাপানি বাহিনী ‘আরো বহুমুখী, স্থিতিস্থাপক এবং গতিশীল হয়ে উঠছে। শত্রুর বিরুদ্ধে পাল্টা হামলার ক্ষমতা অর্জন এবং ওয়াশিংটনের সাথে তথ্য আদান-প্রদান উন্নত করার জাপানের সিদ্ধান্তের তিনি প্রশংসা করেন।

উত্তর কোরিয়া জাতিসংঘ প্রস্তাবের আওতায় নিষিদ্ধ ঘোষিত প্রযুক্তি ব্যবহার করে একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্ঠার কয়েক ঘণ্টা পর অস্টিন বুধবার জাপানে পৌঁছান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office