শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সারাদেশে ৭৬ হাজার বৃক্ষ রোপণ করবে আ.লীগের বন ও পরিবেশ উপকমিটি

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সারাদেশে ৭৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটি।

বুধবার দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্যসচিব দেলোয়ার হোসেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও টুঙ্গিপাড়া পৌর পুকুর এলাকায় বৃক্ষ রোপণ করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সিদ্ধার্থ দে, বন ও পরিবেশ উপকমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান রুবেল, এনামূল হক কালু, মুনীর হোসেন, তৌহিদুর রহমান কাজল, আশরাফুল আলম কিশোর, রেজাউল ইসলাম, আবু হানিফ, আরেফিন সিদ্দিকি সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের ৫ উপজেলায় তাল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির সাত হাজার ছয়শ’ বৃক্ষরোপণ করা হবে বলে জানান কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান রুবেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশে বিভিন্ন প্রজাতির ৭৬ হাজার গাছ লাগানো হবে। এর মধ্যে গোপালগঞ্জেই ৭৬০০ বৃক্ষ রোপন করা হবে। প্রধানমন্ত্রীর জন্মস্থান টুঙ্গিপাড়া থেকেই এই কর্মসূচির শুরু করা হয়েছে।

এর আগে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভা ও দোয়ার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন, বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের জন্য টুঙ্গিপাড়াকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এই মাটিতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মস্থান এই টুঙ্গিপাড়াতেই আওয়ামী লীগের আদর্শের বীজ রোপিত রয়েছে। তাই এখান থেকেই এই কর্মসূচি সারাদেশে ছড়িয়ে পড়বে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office