শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

সারা দেশের মতো এখানে প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক আমি চাই না: ইসি কবিতা

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নির্বাচন কমিশনার কবিতা খানম।

নির্বাচন কমিশন (ইসি) প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তাই করবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন কারও জন্যই কাম্য নয়।

মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁর নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রাণীনগর উপজেলার নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কবিতা খানম বলেন, গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন হোক এটা নির্বাচন কমিশন চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দল-মত নির্বিশেষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকেও নিরপেক্ষতা আশা করব।

তিনি বলেন, নওগাঁতে আমার জন্ম। সারা দেশের মতো এখানে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক এটা আমি চাই না। এজন্য ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন এই আহ্বান জানাব।

নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর অ্যানহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে আমন্ত্রিত কিছু নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ তুলে দিয়ে জেলার নিয়ামতপুর, মান্দা ও মহাদবেপুর ও রাণীনগর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইসি কবিতা খানম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office