শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

সারা দেশে অবৈধ ইজিবাইক চিহ্নিত ও অপসারণ করতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সারা দেশের অবৈধ থ্রি হুইলার ইজিবাইক চিহ্নিত ও অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সারা দেশে অ্যাসিড ব্যাটারিচালিত অবৈধ থ্রি হুইলার ইজিবাইকের চলাচল বন্ধে নির্দেশনা চেয়ে বাঘ ইকো মোটর লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সভাপতি কাজী জসিমুল ইসলাম গত সোমবার ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

রিট আবেদনকারীর আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, গণমাধ্যমের তথ্য অনুসারে সারা দেশে অ্যাসিড ব্যাটারিচালিত অবৈধ থ্রি হুইলার ইজিবাইকের সংখ্যা প্রায় ৪০ লাখ। অ্যাসিড ব্যাটারিচালিত থ্রি হুইলার ইজিবাইক পরিবেশবান্ধব নয়। এ ছাড়া অবৈধ সংযোগ নিয়ে এসব ইজিবাইকের ব্যাটারি রিচার্জ করে বিদ্যুৎ বিল ফাঁকি দেওয়ার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। এসব যুক্তিতে রিটটি করা হয়।

আদেশের বিষয়টি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, অবৈধ থ্রি হুইলার ইজিবাইক আমদানি ও উৎপাদন থেকে বিরত রাখতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।

শিল্পসচিব, সড়ক পরিবহন ও সেতুসচিব, পরিবেশসচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office