শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সারিকা-কেয়া-তানিয়া, তিন জনের সঙ্গেই প্রেম করেন জোভান

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

শাওন রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালায়। উদ্দেশ্য যে টাকা আয় করা তাও নয়। শাওন মূলত রাইড শেয়ারিংয়ের আড়ালে খোঁজে একজন মনের মানুষ। প্রথমে প্রেমে পড়েন শম্পার। এরপর যথাক্রমে রিভি এবং টুই-এর।

তিনটি প্রেমই ঠুনকো কারণে দ্রুত সময়ে ভেঙে যায় শাওনের। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন জোভান। আর তার তিন প্রেমিকার চরিত্রে আছেন সারিকা সাবাহ, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি।

এই চারজনকে নিয়ে প্রেম ও রাইড শেয়ারিংয়ের মজার গল্পে নাটক নির্মাণ করলেন মেহেদী রনি। ‘অপশন বি’ নামের এই নাটকটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।

নির্মাতা মেহেদী রনি জানান, ‘নাটকটিতে অনেকগুলো বিষয়ের সমন্বয় করার চেষ্টা করেছি। রাইড শেয়ারিং, হঠাৎ প্রেম-বিচ্ছেদ এবং সংসার জীবন। সবগুলো বিষয় মিলিয়েই গল্পটি এগিয়েছে। খুব মজা করে আমরা কাজটি করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই তারকাবহুল ‘অপশন বি’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office