শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাড়ে চার মাস পর জাতীয় চিড়িয়াখানার দ্বার খুলছে শুক্রবার

অনলাইন রিপোর্ট:   |   বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি।

টানা সাড়ে চার মাস বন্ধ থাকার পর শুক্রবার (২৭ আগস্ট) মিরপুরের জাতীয় চিড়িয়াখানার দ্বার খুলছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের তা জন্য উন্মুক্ত থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বলেন, জাতীয় চিড়িয়াখানা অন্যান্য বিনোদন কেন্দ্রের চেয়ে আলাদা হওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আগামীকাল (শুক্রবার) থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। রোববার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। তবে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববারও চিড়িয়াখানা খোলা থাকবে।

deer
পরিচালক বলেন, প্রাণীদের ঝুঁকি এড়াতে জাতীয় চিড়িয়াখানায় বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মধ্যে- দর্শনার্থীদের প্রবেশের গেটে তিন ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সবাইকে মাস্ক পরে প্রবেশ করে ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে হবে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ

তিনি আরও বলেন, চিড়িয়াখানার বিভিন্ন স্থানে দর্শনার্থীদের জন্য ১২টি স্থানে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা করা হবে। ভেতরে দর্শনার্থীদের জন্য একমুখী রাস্তা তৈরি করা হবে। বিধিনিষেধ মানতে সার্বক্ষণিক মাইকিং করে সর্তক করা হবে। ডিজিটাল ডিসপ্লেতে স্বাস্থ্যবিধির বিষয়ে সর্তক করা হবে। প্রাণীদের সামনে আরও নিরাপত্তা বাড়ানো হবে।

প্রসঙ্গত, চলতি বছর করোনাভাইরাসের প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা। এর মাঝে গত ১৯ আগস্ট থেকে চিড়িয়াখানা খোলার ঘোষণা দিয়েও দর্শনার্থী ও প্রাণীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে তা খোলা হয়নি। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখে খুলে দেওয়া হয়েছিল এই বিনোদন কেন্দ্রটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office