শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সিঙ্গাপুর ও রোমানিয়া ১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে -পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ফাইল ছবি

সিঙ্গাপুর ও রোমানিয়া বিভিন্ন খাতে ১২ হাজার বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সোমবার তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিঙ্গাপুর থেকে খবর পেলাম, এর মধ্যে তারা ১০ হাজার অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। সিঙ্গাপুরে আমাদের মিশন প্রতিনিধি পাঁচ শতাধিক ওয়ার্ক পারমিট ইস্যু করছেন। এ সুখবর আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। সিঙ্গাপুরে সব মিলিয়ে এক লাখ ৩০ হাজার বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হয়।

তিনি বলেন, নতুনভাবে বাংলাদেশ মিশন স্থাপন করা ইউরোপের দেশ রোমানিয়াতেও আরও দুই হাজার লোকের কর্মসংস্থান হতে যাচ্ছে। সেখানে এর মধ্যে প্রায় এক হাজার ৪০০ লোক গেছেন। তারা আরও দুই হাজার লোক নেবে। ওখানে অনেককে নেবে মুরগি হালাল করার ফ্যাক্টরিতে। ওরা জার্মানি, ফ্রান্স এসব দেশে হালাল মাংস পাঠায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে বিদেশ থেকে বাংলাদেশি কর্মীদের ফেরত আসার মধ্যে সরকার নতুন কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিল। আমাদের মিশনগুলোকে বলেছিলাম, আপনারা দেশের লোকদের গেইনফুল এমপ্লয়মেন্টের জন্য চেষ্টা করুন। সেটার সুখবর আসছে।
তিনি বলেন, সিঙ্গাপুরে কাজের পরিবেশ সন্তোষজনক। সেখানে যারা কাজ করেন তাদের অভিযোগ-আপত্তি খুব একটা থাকে না।

প্রবাসী কর্মীদের সহনশীলতার প্রশংসা করে তিনি বলেন, আমাদের লোকজন কোথাও গেলে কোনো না কোনোভাবে কাজের ব্যবস্থা করে নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office