শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিত্রাংয়ের প্রভাবে সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে সিলেটেও। রোববার শেষ রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সোমবারও অব্যাহত রয়েছে। মাঝেমধ্যে বাড়ছে বৃষ্টি ও বাতাসের গতিবেগ। হিম বাতাতের কারণে জনজীবনে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তাঘাটে যানচলাচলও ছিল সীমিত।

সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হলেও ৪টার পর থেকে শুধু বাতাস বইতে শুরু করে। সোমবার সারাদিন সুর্যের দেখা মিলেনি এ অঞ্চলে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেটের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। একই সাথে তাপমাত্রাও কমেছে। বুধবার সিলেট অঞ্চলে একই অবস্থা থাকতে পারে বলে জানান সাঈদ আহমদ চৌধুরী।

এদিকে সোমবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর-দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাবে। সিলেট ও চট্টগ্রাম এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office