শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সিরিজ হেরে যে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ১৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিরিজ হেরে যে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পান্ডিয়া

সংগৃহীত ছবি

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বেশ অহমের সঙ্গেই বলেছিলেন, ভারতের তৃতীয় ও চতুর্থ সারির দলও বিশ্বের যে কোনো টুর্নামেন্ট জিততে সক্ষম। কিন্তু ‘বেশামাল’ ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো পান্ডিয়ার ‘মুখে ঝামা ঘষে’ দিয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়ে।

ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ‘নাজুক’ দল নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল। ‘নাজুক’ বলার একটাই কারণ, তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। ক্যারিবীয়দের এই দলটিই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। তাই প্রথম বিশ্বকাপজয়ীদের ‘নাজুক’ বলাটা যথার্থই হবে।

এই দলের কাছেই টি-টোয়েন্টি সিরিজ হেরে বসেছে ওয়ানডে বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারত। তাও কিনা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুতেই। স্বভাবতই বলা যায় এটি ভারতের জন্য চড়ম লজ্জার।

কিন্তু এই হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ভারত টি-টোয়েন্টি দলের বর্তমান দলপতি হার্দিক পান্ডিয়া। তার মতে মাঝে মধ্যে পরাজয় ভালো বিষয়। হারের মাঝে অনেক শিক্ষণীয় বিষয় আছে বলে তিনি মনে করছেন।

ম্যাচ শেষে পান্ডিয়া বলেন, ‘মাঝে মাঝে হারা ভালো। সেখান থেকে অনেক কিছু শেখা যায়। ছেলেরা তাদের মান দেখিয়েছে। হারা জেতা খেলারই অংশ। আমাদের প্রক্রিয়া অটুট রেখে শিখতে হবে। ছেলেদের মন অনেক বড়। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই বেশি প্রয়োজন।’

তবে এই হারের শিক্ষা কাজে লাগিয়ে নতুন করে আবার শুরু করতে চান ভারতের এই দলপতি। তিনি বলেন, ‘আমাদের নিজেদেরকে চ্যালেঞ্জ জানাতে হবে। এই ম্যাচগুলো থেকে আমাদের শিখতে হবে। আমাদের যতটা কঠোর হতে হয় হবো। একটা সিরিজে তেমন কিছু যায় আসে না, আমাদের লক্ষ্য কী সেটাই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ এখনও অনেক দূরে। সামনে এবার ওয়ানডে বিশ্বকাপ।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office