শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

আন্তজার্তিক ডেস্ক :   |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার দুর্গত মানুষের জন্যও ত্রাণ পাঠাচ্ছে সরকার। এ জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ভূমিকম্প-পরবর্তী সাহায্য হিসেবে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০-জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ এই ফ্লাইট পরিচালনা করা হবে।

ত্রাণ সহায়তার মধ্যে থাকবে বড় তাঁবু, ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনো খাবার ও ওষুধ। এই মিশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

বিমানটি বাংলাদেশ থেকে ১০ ফেব্রুয়ারি রাতে সিরিয়ার উদ্দেশে যাত্রা করবে এবং সিরিয়ায় ত্রাণসামগ্রী পৌঁছানোর পর পুনরায় বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে।

এর আগে তুরস্কে ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সেখানে আছেন সেনাবাহিনী থেকে ২৪ সদস্যের একটি উদ্ধারকারী দল, ১০ জনের একটি মেডিক্যাল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office