শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় কুর্দি নেতৃত্বাধীন ৫ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় কুর্দি নেতৃত্বাধীন ৫ যোদ্ধা নিহত

সংগৃহীত ছবি

সিরিয়ার পূর্বাঞ্চলে একটি আমেরিকান ঘাঁটিতে রাতে চালানো হামলায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) পাঁচ যোদ্ধা নিহত হয়েছে। সোমবার এক যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এ কথা জানায়। খবর এএফপি’র।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বৃহত্তম ঘাঁটি ‘আল-ওমর তেলক্ষেত্রে মধ্যরাতের পর এক ড্রোন হামলায় এসডিএফ বিশেষ বাহিনীর পাঁচ সদস্য নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে।’

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ আল-ওমর তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দখলে থাকা ঘাঁটিতে রোববার ড্রোন হামলার চালানোর দাবি করেছে।

যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার আবদেল রহমান বলেন, ঘাঁটিটির অভ্যন্তরে এসডিএফ অংশে এ ড্রোন হামলা চালানো হয়। গত সপ্তাহের শেষের দিকে সিরিয়া ও ইরাকে মার্কিন হামলার পর আমেরিকার ঘাঁটিতে ইরানপন্থী গ্রুপের এটি প্রথম হামলা।

গত ২৮ জানুয়ারি জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সৈন্য নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়। সেখানে এ হামলার ঘটনায় ওয়াশিংটন ইরানপন্থী বাহিনীকে দায়ী করে।

এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়া ও ইরাকে ইরান সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তাদের ধারাবাহিক একতরফা হামলার জবাব দিয়েছে বলেছে, যে এমন হামলার আরো জবাব দেওয়া হবে।

উল্লেখ্য জোট সৈন্যের পাশাপাশি ইরাকে প্রায় ২,৫০০ এবং সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office