শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন বিমান হামলা, মার্কিন বিমান হামলা৫

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৮ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৩০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাকের সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানসমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীর পাঁচ যোদ্ধা নিহত হয়েছে।

সোমবার এ তথ্য জানানো হয়। খবর আরব নিউজের।

ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানসমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৫ যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অনেকেই।

সিরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি সানা বলছে, এ হামলায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্থানীয় সময় রোববার জানায়, ইরাক ও সিরিয়ায় ইরানসমর্থিত যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান ও তাদের আবাসস্থলে ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার দুটি এবং ইরাকের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

বিবৃতিতে ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটি সিরিয়ায় দ্বিতীয়বারের মতো হামলা।

পেন্টাগনের মুখপাত্র জন করবি এক বিবৃতিতে বলেন, যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, এগুলো ইরানঘনিষ্ঠ গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ এবং কাতায়েব সাইয়িদ আল-শুহদা ব্যবহার করত।

সম্প্রতি ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান এবং আবাসস্থলের পাশাপাশি দেশটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা বেড়েই চলেছে। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র সবসময় ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office