শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সীতাকুণ্ডে বিস্ফোরণ: বিচার বিভাগীয় তদন্ত চান জি এম কাদের

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ০৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণেরপ্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত চান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দেন জি এম কাদের।

বিবৃতিতে জি এম কাদের বলেন, এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতি অবাক ও হতবাক হয়েছেন। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় বিশ্ববাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

তিনি বলেন, কনটেইনার রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণে কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি অগ্নিকাণ্ড প্রতিরোধে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে।

বিবৃতিতে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

জি এম কাদের বলেন, অগ্নি দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রোববার দুপুর সোয়া ২টা পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তথ্য কেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহতদের মধ্যে আটজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের অন্তত ২০ জনসহ দুই শতাধিক লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিখোঁজ রয়েছেন অনেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office