শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

অনলাই ডেস্ক:   |   বুধবার, ২০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সুইডেনের বেশ কয়েকটি শহরে ডানপন্থী উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কোরআন পোড়ানোর ঘটনার পর দেশটির বিভিন্ন শহরে অস্থিরতা, সহিংস বিক্ষোভে বেসামরিক মানুষ ও আইন প্রয়োগকারী কর্মীদের হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে।

বাংলাদেশ বিশ্বাস করে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও সম্মান করতে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহনশীলতা অনুশীলন ও অযাচিত উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সুইডেনে স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থী পার্টি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সুইডেনের বেশ কয়েকটি শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office