শিরোনাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদান প্রত্যাগত বাংলাদেশী কর্মীদের বিনিয়োগ ঋণ প্রদান করবে প্রবাসী কল্যাণ ব্যাংক

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুদান প্রত্যাগত বাংলাদেশী কর্মীদের বিনিয়োগ ঋণ প্রদান করবে প্রবাসী কল্যাণ ব্যাংক

সংগৃহীত ছবি

সুদান প্রত্যাগত বাংলাদেশী কর্মীদের আর্থনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে ৩ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যাগত বাংলাদেশী কর্মীদের মধ্যে যারা দেশে ব্যবসা-বাণিজ্য করতে আগ্রহী তাদেরকে বাংলাদেশ ব্যাংকের বিধান প্রতিপালন সাপেক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে বিনা জামানতে ৩ লাখ টাকা, সহ-জামানতে ৫ লাখ টাকা এবং জামানতসহ ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ প্রদান করা হবে।

এছাড়াও, সুদান ফেরত যেসব কর্মী পুনরায় বিদেশ যেতে চান, প্রয়োজনীয় যোগ্যতাসাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পছন্দের দেশে গমনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হবে। বিশেষ করে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং অন্য যেসব দেশে কর্মী পাঠায় সেখানে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পাঠানো হবে। আগ্রহী কর্মীদের বিনামূল্যে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা প্রশিক্ষণ ও কাউন্সেলিং প্রদানেরও ব্যবস্থা করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষ্যে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডেও মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মোঃ শহিদুল আলম, বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সাজ্জাদ হোসেন ভূঞা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান প্রমুখ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে সুদানে গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সুদান থেকে এখন পর্যন্ত সাত শতাধিক প্রবাসী বাংলাদেশীকে নিরাপদে দেশে আনা হয়েছে।

এ সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, পুনর্বাসনের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রত্যাগত কর্মীদের সাথে যোগাযোগপূর্বক আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি তথ্যভান্ডার প্রস্তুত করা হবে।

তিনি এ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড/ সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাগত কর্মীদের সাথে যোগাযোগ করার নির্দেশ দেন। মন্ত্রী এ ব্যাপারে সুদান প্রত্যাগত সকলকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোগিতা করারও আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office