শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সেঞ্চুরির পর ‘সমালোচিত’ কোহলিকে আকরামের সমর্থন

খেলা ডেস্ক   |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেঞ্চুরির পর ‘সমালোচিত’ কোহলিকে আকরামের সমর্থন

সংগৃহীত ছবি

বিশ্বকাপে টানা জিতে চলেছে স্বাগতিক দেশ ভারত। চার ম্যাচে হার না দেখা দলটি পঞ্চম ম্যাচে আজ (রোববার) মুখোমুখি হবে আরেক অপরাজিত দল নিউজিল্যান্ডের বিপক্ষে। আগের ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু এরপর থেকে এই তারকা ব্যাটার সমালোচনার তিরে বিদ্ধ হয়েছেন। এমন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম দাঁড়িয়েছেন কোহলির পাশে।

টাইগার বিপক্ষে ম্যাচটিতে তখন ভারতের জয় মোটামুটি নিশ্চিতই ছিল। সে সময় নিজের সেঞ্চুরির জন্য আপ্রাণ চেষ্টা চালান কোহলি। সে কারণে তার সঙ্গে থাকা লোকেশ রাহুলের সঙ্গে বোঝাপড়াও হয়েছিল, ফলে সিঙ্গেল রান নিতে চাননি কোহলি। অবশ্য পরে রাহুলই এই কাজ করতে কোহলিকে উৎসাহিত করার কথা শোনা যায়।

কিন্তু এমন মনোভাবের কারণে কোহলিকে ‘স্বার্থপর’ বলে মন্তব্য করেন তারই জাতীয় দল সতীর্থ চেতেশ্বর পূজারা। তার দাবি, ‘আগে দলের কথাই মাথায় থাকা উচিত। আমি সেটাই মনে করি। আপনি নিজের মাইলফলক গড়তেই পারেন। কিন্তু দলের মূল্য দিয়ে নয়। খেলোয়াড় হিসেবে আপনার কাছে বিকল্প থাকতেই পারে। তবে কিছু কিছু খেলোয়াড় মনে করে শতরান করলে তারা পরের ম্যাচে খেলতে পারবে। এটি নির্ভর করছে আপনার মানসিকতা কীরকম তার ওপর।’

কেবল তাই নয়, কোহলির সেঞ্চুরি পূর্ণ করার সুবিধার্থে আম্পায়ার একটি ওয়াইড দেননি বলেও অনেকে অভিযোগ করেছেন। যদিও নিয়ম অনুযায়ী এই এখতিয়ার সম্পূর্ণ আম্পায়ারের। ফলে সেটি ওয়াইড হয়েছিল— এভাবে স্পষ্ট বলে দেওয়ার সুযোগ নেই। এমন সমালোচনা নিয়ে পাকিস্তানের চ্যানেল ‘এ স্পোর্টস’-এ ওয়াসিম আকরমাম বলেছেন, ‘মনে হচ্ছে এটি আম্পায়াররা যে ভুল করেন তারই একটি ছিল। এটি অবশ্যই একটি ওয়াইড বল ছিল। কিন্তু এটা তাদের জন্য, যাদের কিছুই করার নেই, যারা এই ফালতু কথার ওপর বেঁচে থাকে। এটা ছেড়ে দিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত।’

কোহলির প্রশংসা করে পাকিস্তানি কিংবদন্তি বলেন, ‘কোহলির ফিটনেসই বোঝায় সে কতক্ষণ খেলতে পারবে। বিরাট এই ম্যাচে ব্যাটিং উপভোগ করছিল এবং বোলারদের বিপক্ষেও দারুণ খেলছিল। কোহলি অন্য জগতের। সে ৫০ ওভারের ফিল্ডিং করার পর যখন ব্যাটিংয়ে ৯০ রানে পৌঁছেছিলেন, তখনও তিনি বড় শট খেলছিলেন।’

সেঞ্চুরি পূর্ণ করার বিষয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘অনেকেই বলে যে তার স্ট্রাইকরেট কম ছিল, কিন্তু আমি বিশ্বাস করি সে যদি সেঞ্চুরির কাছাকাছি থাকে তাহলে কেন সে এগিয়ে যাবে না? ব্যাটিংয়ের সময় কোহলি বোলারদের সঙ্গে যেভাবে খেলছিলেন— মনে হয়েছে ব্যাটিং দারুণ উপভোগ করছিলেন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office