শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সৈয়দপুরে মঞ্চ মাতাবেন মমতাজ

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৈয়দপুরে মঞ্চ মাতাবেন মমতাজ

সংগৃহীত ছবি

নীলফামারীর সৈয়দপুরে শ্রমিক গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম। ইতোমধ্যে তিনি সৈয়দপুরে অবস্থান করছেন। সোমবার (২৯ মে) বিকেলে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। একই মঞ্চে দেশবরেণ্য অন্যান্য শিল্পীরাও গান গাইবেন।

এর আগে ওই মঞ্চে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি দেওয়ান কামাল আহমেদকে শ্রমিক গণসংবর্ধনা দেওয়া হবে।

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী সভাপতি মো. জিকরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর। প্রধানবক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটির কেন্দ্রীয় সভাপতি ওসমান গনি।

আয়োজক কমিটির একাধিক সূত্র জানায়, সোমবার সকালে বেসরকারি বিমান সংস্থার একটি ফ্লাইটে সৈয়দপুরে নামেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, মমতাজসহ অন্যান্য অতিথিরা। এরপর বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ আয়োজক কমিটির সদস্যরা।

নীলফামারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘অনুষ্ঠানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office