শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে ঠান্ডায় অনুশীলন বাংলাদেশের

খেলা ডেস্ক   |   সোমবার, ০৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদিতে ঠান্ডায় অনুশীলন বাংলাদেশের

সংগৃহীত ছবি

সৌদি আরবের আবহাওয়া সাধারণত গরম। জাতীয় ফুটবল দল সৌদিতে অনুশীলন করেছে আগেও। তবে এবারের অভিজ্ঞতা একটু ভিন্ন। মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ সৌদি আরব পৌঁছেছে ২ মার্চ ভোররাতে। দেশটির তায়েফে ১৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ অবস্থান করবে। গতকাল সৌদি সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ দল প্রথম অনুশীলন করে।

কিং ফাহাদ স্পোর্টস সিটিতে বাংলাদেশ ফুটবল দল সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করে। ঠান্ডা ও বাতাসের মধ্যে অনুশীলন করতে হয়েছে ফুটবলারদের। জাতীয় দলের ম্যানেজার আমের খান সৌদি আরব থেকে বলেন,‘তায়েফের আবহাওয়া সৌদির অন্য শহর থেকে একটু ভিন্ন। স্থানীয়রা বলছেন সন্ধ্যার দিকে কিছুদিন আগে আরও বেশি ঠান্ডা ছিল। এখন সেই তুলনায় একটু কম।’

কিং ফাহাদ স্পোর্টস সিটির অনুশীলন সুবিধা নিয়ে বেশ প্রশংসা করেছেন বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাববেরা, ‘বেশ সুন্দর পরিবেশ ও অনুশীলন ব্যবস্থা। আমাদের খেলোয়াড়রা উপভোগ করছে। আজকের (গতকাল) অনুশীলন অনেকের জন্য প্রায় সপ্তাহ খানেক পর (প্রিমিয়ার লিগ শেষে বিরতির পর)।’

বাংলাদেশ দল সৌদির স্থানীয় সময় বিকেল পাঁচটায় অনুশীলন করতে চেয়েছিল। কিং ফাহাদ স্পোর্টস সিটি কর্তৃপক্ষ বাংলাদেশের জন্য সন্ধ্যা ছয়টায় সূচি র্নিধারণ করেছে। সন্ধ্যায় একটু ঠান্ডা ও বাতাস রয়েছে। ২১ মার্চ কুয়েতে বাংলাদেশ ফিলিস্তিনের বিপক্ষে নামবে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায়। মধ্যপ্রাচ্যে রাতে একটু ঠান্ডা পড়ায় সৌদির ঠান্ডা পরিবেশে অনুশীলনে তেমন সমস্যা হবে না বলে মনে করেন টিম সংশ্লিষ্টরা।

২০২৩ সালে জাতীয় ফুটবল দল ভালোই পারফরম্যান্স করেছে। নতুন বছরে জাতীয় ফুটবল দলের প্রথম অনুশীলন হয়েছে গতকাল। প্রথম দিন অনুশীলনে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রহমত মিয়া বলেন,‘২০২৩ সালে যেখানে আমরা শেষ করেছি। ২৪ সালে সেখান থেকে শুরু করতে চাই। এই বছরে আরও একটু ভিন্ন উচ্চতায় যেতে পারি এজন্য আমাদের সবাইকে ডিটারমাইন্ড থাকতে বলেছেন কোচ।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office