শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে দূতাবাস খুলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৭ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদিতে দূতাবাস খুলছে ইরান

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে ফের দূতাবাস খুলছে ইরান। ৭ বছর পর দেশটিতে ইরান তাদের দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলো পুনরায় খুলতে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুই মুসলিম দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে।

সোমবার (৬ জুন) সৌদি আরবের রাজধানীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ তথ্য জানিয়েছেন। খবর ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভির। এছাড়াও প্রতিবেদন প্রকাশ করেছে ইরান ও সৌদি আরব উভয় দেশের বিভিন্ন সংবাদমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, নাসের কানয়ানি রাজধানী তেহরানে সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার (৬ জুন) ও বুধবার (৭ জুন) রিয়াদে ইরান দূতাবাস এবং জেদ্দায় ইরানি কনস্যুলেট আবার চালু করা হবে। একই সঙ্গে তিনি ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) ইরানের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ শুরু করবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, রিয়াদে অবস্থিত ইরানি দূতাবাস এবং জেদ্দায় ইরানি কনস্যুলেট নিজ দেশের হজ যাত্রীদের প্রয়োজনীয় কাজকর্ম দেখভাল শুরু করেছে।

প্রসঙ্গত গত ১০ মার্চ ইরান ও সৌদি আরব পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালুর সিদ্ধান্ত নেয়। পরে চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। আর ৮ এপ্রিল ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

গত মাসে ইরান শীর্ষ কূটনীতিক আলী রেজা এনায়েতিকে রিয়াদে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় সৌদিতে দূতাবাস খুলল তেহরান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office