শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

সৌদি আরবে কনসার্ট, গাইবেন ভারতের পবনদীপ-অরুণিতা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সৌদি আরবে ভারতীয় অ্যাম্বাসি ও গালফ মিডিয়ার এর আয়োজনে মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন হচ্ছে। আর এতে গাইবেন ভারতের দুই কণ্ঠশিল্পী পবনদীপ রাজন ও গায়িকা অরুণিতা কাঞ্জিলাল।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের স্বাধীনতার ৭৫ বছর ও সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মেমোরি অব লিজেন্ডস’ নামের এই সংগীতানুষ্ঠান রিয়াদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুল বয়েজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই অনুষ্ঠান। বিনামূল্যে এই কনসার্ট উপভোগ করা যাবে। মোহম্মদ রফি, লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি শিল্পীর গান গাইবেন পবনদীপ ও অরুণিতা। এছাড়া বলিউডের জনপ্রিয় গানও গাইবেন তারা।

ইতোমধ্যে পবনদীপ বলিউডে সংগীত পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন, অপরদিকে অরুণিতা প্রথমবারের মতো বলিউডের সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।

সম্প্রতি নেপাল থেকে পবনদীপ-অরুণিতার একটি দ্বৈত গান মুক্তি পেয়েছে। গানটি বেশ সাড়া ফেলেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office