শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিনোদন ডেস্ক

সৌদি আরবে গায়ক-গায়িকা খোঁজে প্রতিযোগিতা

  |   রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

‘সৌদি আইডল’ নামে আন্তর্জাতিক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতারে নতুন সংস্করণ শুরু হচ্ছে। সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল-শিখ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।

সৌদির জিইএ এবং এমবিসি গ্রুপের মধ্যে অংশীদারত্বে আন্তর্জাতিক অনুষ্ঠানটি নির্মাণ এবং সম্প্রচার করা হবে। আগামী মাসে অনুষ্ঠানটির চিত্রগ্রহণ শুরু হবে। দুই ভাগে বিভক্ত থাকবে অনুষ্ঠানটি, অডিশন এবং লাইভ শো।

আল-শেখ এক টুইট বার্তায় লিখেছেন, ‘অনুষ্ঠানটির প্রথম পর্ব এই বছরের ডিসেম্বরে প্রচারিত হবে। ’

নতুন এই অনুষ্ঠানে সোদি প্রতিভা খোঁজার চেষ্টা করা হবে। বিচারক হিসেবে থাকবেন সৌদি গায়ক আসিল আবু বকর, আমিরাতি গায়িকা ও অভিনেত্রী আহলাম, জনপ্রিয় আরব গায়ক আসালা (সিরিয়ান) এবং সুরকার মাজেদ আল-মোহান্দেস।

অনুষ্ঠানে নিবন্ধন করতে আহ্বান জানিয়ে এমবিসি এক টুইট বার্তায় লিখেছে, ‘আপনার কণ্ঠ কি সুন্দর? আপনি কি গান গাইতে চান? আপনি কি প্রতিযোগিতা পছন্দ করেন? জনপ্রিয়তা এবং খ্যাতির জগতে প্রবেশ করতে আগ্রহী? তাহলে সবচেয়ে বড় গানের প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করুন। সুযোগ হাতছাড়া করবেন না, এখনই নিবন্ধন করুন। ’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office