শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সৌমিত্র দেব’র দু’টি কবিতা ‘সবার জননী’ ও ‘বঙ্গবন্ধু’

  |   বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৩৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সৌমিত্র দেব’র দু’টি কবিতা ‘সবার জননী’ ও ‘বঙ্গবন্ধু’

# সবার জননী

নিজেই রাঁধুনি তুমি আমার প্রতিটা জন্মদিনে
আমি যে সৌভাগ্যবান না হয়েও তোমার তনয়
যাই না তোমার কাছে তবু বাঁধা আছি এক ঋণে
এক ই তারিখে জন্ম নিয়েছি যে আমি আর জয়

সে কারণে যতবার উড়িয়েছো বিজয় কেতন
আমিও তো অংশীদার মুখে আনি আনন্দের ধ্বনি
আমাকে অভয় দেয় তোমার ওই সহাস্য বদন

মনে মনে আমি চাই, তুমি হও সবার জননী ।

 

# বঙ্গবন্ধু

তোমার মৃত্যুর পর কাঁদতে দেয় নি ওরা
মানুষের পক্ষ থেকে মেঘেরা কেঁদেছে
এখনো শ্রাবণ মাসে
শোকার্ত মেঘের দল
নীলাকাশ কালো করে আসে ।

যেদিকে তাকাই দেখি
তোমার মুখচ্চবি
মাঠে ঘাটে সবখানে
অশরীরী তোমার আবাস,
তোমার অস্তিত্ব চিনে
বাংলার প্রকৃতি
তুমি এই বাংলার উদার আকাশ ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office