শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমারকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় তারা একটি চিরকুট দিয়ে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দেয়।

পুলিশ জানিয়েছে চিরকুটে লেখা রয়েছে, ‘মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে সারা জীবন। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা। পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।’

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি জানান, এদিন বিকেলের দিকে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলির ঘটনা ঘটে। ওই বাসায় তার মেয়ে ও শ্যালক থাকেন। অশোক কুমার সাহা বর্তমানে চট্টগ্রামে থাকেন। এদিন তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ওই বাসার সামনে আসেন। পরে তিন যুবক বাসায় গিয়ে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করেন।

এ সময় তারা স্ট্যান্ডার্ড ব্যাংকের মিটিংয়ে অশোক কুমার সাহাকে না যাওয়ার জন্য ওই বাসার সিকিউরিটি সদস্যকে জানায় এবং একটি চিরকুট দিয়ে যায়। এছাড়া সিসিটিভি ফুটেজে যাতে তাদের দেখা না যায়, সে জন্য যাওয়ার সময় ওই বাসার সিসিটিভি ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ২৫ তারিখ ব্যাংকের একটি মিটিং রয়েছে। ব্যাংককেন্দ্রিক অন্য কোনো পক্ষ এই ঘটনাটি ঘটাতে পারে। ইতোমধ্যে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অন্যান্য কার্যক্রম শুরু করেছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office