শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

স্বাধীনতা দিবসে ভারত ও পাকিস্তানের অভিনন্দন

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাধীনতা দিবসে ভারত ও পাকিস্তানের অভিনন্দন

সংগৃহীত ছবি

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ভারত ও পাকিস্তান।

রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনকে প্রেরিত বার্তায় ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তাঁর এবং ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পাতায় বিধৃত বার্তার কপিতে উল্লেখ করা হয়, ভারতের প্রেসিডেন্ট বিগত এক দশকে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কথা তুলে ধরে বলেন, দুই দেশের নেতৃত্ব দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টা চালিয়ে যাবে।

এ দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তানি হাইকমিশনের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অভিন্ন মূল্যবোধ এবং সাধারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুদেশ একসঙ্গে কাজ করার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে পারে।

এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office