শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

হংকংয়ে দেশে তৈরি সি-৯১৯ বিমান প্রদর্শন করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হংকংয়ে দেশে তৈরি সি-৯১৯ বিমান প্রদর্শন করেছে চীন

সংগৃহীত ছবি

চীনের নতুন অভ্যন্তরীণভাবে উৎপাদিত যাত্রীবাহী বিমান বুধবার মূল ভূ-খন্ডের বাইরে প্রদর্শন করেছে। হংকংয়ের আন্তর্জাতিক মিডিয়া প্রথম সরাসরি এই বিমান দেখতে পেয়েছে।

সি-৯১৯ তার প্রথম বাণিজ্যিক ফ্লাইট মে মাসে চালু করেছে এবং এটি আকাশে পশ্চিমা প্রতিদ্ব›দ্ধীদের সাথে প্রতিযোগিতা এবং বিদেশী প্রযুক্তির ওপর চীনের নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে বেইজিংয়ের কয়েক দশক-দীর্ঘ উচ্চাকাক্সক্ষার মূল চাবিকাঠি।

মসৃণ, ন্যারো-বডি বিমানটি এখন হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রদর্শন করা হচ্ছে, শনিবার শহরের ভিক্টোরিয়া হারবারের উপর দিয়ে উড়বে।

চীনা কর্তৃপক্ষ আশা করছে সি ৯১৯ রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অফ চায়না (সিওএমএসি) নির্মিত বোয়িং ৭৩৭ এমএএক্স এবং এয়ারবাস এ ৩২০ এর মত বিদেশী মডেলকে চ্যালেঞ্জ করবে।

চীন দেশীয় জেটলাইনারে প্রচুর বিনিয়োগ করেছে কারণ এটি মূল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে চায়, তবে সি ৯১৯ এর অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে পাওয়া যায়।

জেটটি এক দশকেরও বেশি উন্নয়নের পর গত বছর উড্ডয়নের জন্য অফিসিয়াল সার্টিফিকেশন পেয়েছে কিন্তু এখনও কোনো আন্তর্জাতিক ক্রেতাকে টানতে পারেনি।

প্রদর্শনীতে বুধবার মিডিয়া এবং অতিথিদের স্বাগত জানানো হবে, পরবর্তী দুই দিন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের পরিদর্শনের জন্য সংরক্ষিত।

কর্তৃপক্ষ বলেছে, সি ৯১৯ বিমানটি মঙ্গলবার শহরে অবতরণ করেছে, আবহাওয়া অনুমতি দিলে শনিবার সকালে হংকং দ্বীপের চারপাশে দুবার উড়বে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office