শিরোনাম
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী

হামাস নেতা হত্যা উদ্বেগজনক :জাতিসংঘ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামাস নেতা হত্যা উদ্বেগজনক :জাতিসংঘ প্রধান

সংগৃহীত ছবি

জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস বৈরুতে হামাসের ডেপুটি নেতাকে হত্যার বিষয়টিকে উদ্বেগজনক ঘটনা হিসেবে দেখছেন। সেখানে ইসরাইল এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ মুখপাত্র এই কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।

গুতেরেসের সহযোগি মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো বলেন, ‘অবশ্যই এই হামলার ঘটনা প্রবাহ অত্যন্ত উদ্বেগজনক। আমি মনে করি বিস্তৃত এই অঞ্চলে (ইসরায়েল-ফিলিস্তিন) সংঘর্ষের বিপদ সম্পর্কে জাতিসংঘ মহাসচিব যা বলেছেন তা সত্যিই অনেক উদ্বেগজনক।’

তিনি বলেন, ‘মহামসচিব সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং এই অঞ্চলে উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।’

তিনি বলেন, গুতেরেস উল্লেখ করেছেন যে, অব্যাহত এই লড়াইয়ে একাধিক কর্তার বড় ধরনের ভুলের ঝুঁকি রয়েছে। ‘আমি মনে করি আমরা এই অঞ্চলের বিভিন্ন অংশে দু:খজনকভাবে এটিই দেখছি। তাই আমরা আবারো সেখানের পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক অঙ্গনের সকল সদস্যকে তাদের অবস্থান থেকে সবকিছু করার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, জাতিসংঘের কাছে এই হামলার ব্যাপারে বিস্তারিত কোন তথ্য নেই।

এদিকে হামাসের একটি সূত্র সিনহুয়াকে জানিয়েছে, হামাস আন্দোলনের উপ-প্রধান সালে আল-আরোরি মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তবে এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office