শিরোনাম
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

হারের মুখ থেকে ফিরে ম্যাচ জয় আত্মবিশ্বাস বাড়ায় : তামিম

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ১৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

অবশেষে হারের মুখ থেকে দলের ম্যাচ জিততে শিখতে দেখে খুশি বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

তামিমের মতে, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপের আগে এমন জয় আত্মবিশ্বাসী করবে দলকে এবং বিদেশের মাটিতে নিয়মিত ম্যাচ জিততে সহায়তা করবে।

বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাবার পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। এই দু’টি জয়ই এসেছে হারের মুখ থেকে ঘুড়ে দাঁড়িয়ে।

ইংল্যান্ডের চেমসফোর্ডে তৃতীয় ম্যাচে ৪ রানে জয়ের পর সাংবাদিকদের তামিম বলেন, ‘এই জয় আমার জন্য বিশেষ কিছু, কারণ আমরা সবসময় এই ধরনের পরিস্থিতি উল্টো দিকে দেখে এসেছি, জয়ের মতো অবস্থায় থেকেও আমরা কোন না কোনভাবে হেরে যাই।’

তিনি আরও বলেন, ‘এটা দেখতে খুব আনন্দদায়ক ছিল এবং আমি মনে করি, এই জয় থেকে বোলিং ইউনিট যে ধরনের আত্মবিশ্বাস পাবে তা অবিশ্বাস্য এবং আজ যারা বোলিং করেছে তাতে আমি সত্যিই খুশি এবং সব কিছু ঠিকঠাক মত হয়েছে। এই মাঠে ২৭৪ রান ডিফেন্ড করা সহজ ছিল না এবং তারা সত্যিই ভালো করেছে।’

এই সিরিজ জয়ে আইসিসি সুপার লিগে ১৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে বিশ^কাপে খেলতে নামবে বাংলাদেশ।

বিশেভাবে কঠিন সময়ে বোলারদের দুর্দান্ত বোলিং পারফরমেন্সে খুশি তামিম। একইসাথে বাংলাদেশের জন্য আনন্দের বিষয় হলো, নিজের সেরা ছন্দে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।

সময়টা ভালো না যাওয়ায় অস্বস্তিতে ছিলেন মুস্তাফিজ। প্রথম দুই ম্যাচে খেলার সুযোগই পাননি তিনি। কিন্তু তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ফিজ দেখালেন, দলের জন্য এখনও অনেক কিছু দেয়ার আছে তার। তৃতীয় ম্যাচে ৪৪ রানে ৪ উইকেট নেন ফিজ।

তামিম বলেন, ‘আমি মনে করি নাজমুল এবং মুস্তাফিজের তিন ওভার আমাদের জন্য খেলার চিত্র বদলে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত, এখানে (প্রেস কনফারেন্স রুমে) আমিসহ যারা বসে আছে তারা কখনই ভাবেনি আমরা এই ম্যাচটি জিততে পারবো।’

শেষ ওভারে ১০ রানের প্রয়োজন পড়ে আয়ারল্যান্ডের। বল হাতে দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ৫ রান দেন পেসার হাসান মাহমুদ। হারের মুখ থেকে ফিরে ম্যাচ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে হাসানের প্রশংসা করে তামিম বলেন, ‘সে (হাসান) অসাধারন করেছে এবং এই মুহূর্তে সে যেভাবে বোলিং করছে তা বিশ্বমানের এবং আমি মনে করি নতুন বলে ও ডেথ ওভারে সে দুর্দান্ত।’

তিনি আরও বলেন, ‘সে তরুণ কিন্তু চাপের মধ্যে খুব শান্ত। বয়সের তুলনায় সে পরিপক্ক। আপনি অনুশীলনে হাজার হাজার বল করতে পারেন কিন্তু এ ধরনের চাপের মধ্যে পারফরমেন্স করতে পারাটা দারুন এবং আমি মনে করি, সে অনেক কিছু শিখবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office