শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে চলে গেলেন শ্বশুরবাড়ির লোকজন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বোনের লাশের পাশে ভাইয়ের আহাজারি 

সোমবার বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওই গৃহবধূর নাম শারমিন(১৯)। তিনি উপজেলার বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের রাজমিস্ত্রি রুবেল শেখের স্ত্রী। রুবেল শেখ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলীর ছেলে। লাশের পাশে শ্বশুরবাড়ির কোনো লোকজনকে না পেয়ে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বাদী হয়ে ইউডি মামলা করেছেন।

থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শান্তু মিয়ার মেয়ে শারমিনের সাড়ে চার মাস আগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের রুবেল শেখের সঙ্গে বিয়ে হয়। সোমবার দুপুর ১টার দিকে শারমিনকে শ্বশুরবাড়ির লোকজন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশের পাশে শ্বশুরবাড়ির কোনো লোকজনকে না পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় নিহত শারমিনের বাবার বাড়ির লোকজন অন্য লোক মারফত খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে। পুলিশ বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শারমিনের মরদেহ থানায় নিয়ে যায়।

নিহতের শ্বশুর বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আইউব আলী জানান, পারিবারিক কোন কলহ ছিল না। তবে সোমবার সকালে কিস্তির টাকা নিয়ে আমার ছেলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল।

নিহত শারমিনের মেঝভাই হাসিব শেখ বলেন, বোনের মৃত্যুর ঘটনা আমাদের তার শ্বশুরবাড়ির কেউ জানায়নি। অন্য লোকের মাধ্যমে আমরা বেলা তিনটার দিকে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি আমার বোন মারা গেছে। আমার বোনকে গলা টিপে হত্যা করে হাসপাতালে রেখে তারা পালিয়ে গেছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, ‘শারমিনকে নিয়ে আসার আগেই সে মারা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

লাশ উদ্ধারকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক সরোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করার সময় হাসপাতালে শারমিনের শশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় হাসপাতালের ডাক্তার বাদী হয়ে ইউডি মামলা করেছেন। মঙ্গলবার সকালে গৃহবধুর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট অনুযায়ী এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office