শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

হৃতিকের সঙ্গে ধামাকার পর এবার হলিউডে দীপিকা!

বিনোদন ডেক্স   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হৃতিকের সঙ্গে ধামাকার পর এবার হলিউডে দীপিকা!

সংগৃহীত ছবি

শাহরুখের সঙ্গে ‘পাঠান’র জয়রথ শেষে জওয়ানে বছর শেষ। এরপর নতুন বছরের শুরুতেই ‘ফাইটার’ দিয়ে আখেরি ধামাকা হৃতিকের সঙ্গে। কম ধকল আর ব্যস্ততা যায়নি বলিউডের এই শান্তিপ্রিয়ার। এবার নতুন খবর, ফের হলিউডে পাড়ি দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন। এখন পর্যন্ত বলিউডপাড়ায় গুজব, এক জনপ্রিয় ওয়েব সিরিজের অংশ হতে চলেছেন বলিউডের ‘মাস্তানি’।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ট্রিপল X: রিটার্ন অফ এক্সজেন্ডার কেজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন হলিউড সুপারস্টার ভিন ডিজেল। দীপিকাকে দেখা যায় সেরেনার চরিত্রে। ছবি তেমন সফল না হলেও ভিনের সঙ্গে দীপিকার বেশ ভালোই বন্ধুত্ব রয়েছে। ভারতে যখন এই হলিউড তারকা এসেছিলেন, দীপিকার সঙ্গেই সময় কাটিয়েছেন।

সে যাই হোক এখন জোর গুঞ্জন, এইচবিওর হলিউড ওয়েব সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’র তৃতীয় মৌসুমে দীপিকাকে দেখা যেতে পারে। ২০২১ সালে এই সিরিজ প্রথমবার সম্প্রচারিত হয়। দ্বিতীয় সিজন আসে ২০২২ সালে। সিরিজে একটি হোটেলকে কেন্দ্র করে যাবতীয় ঘটনা ঘটতে থাকে। এবার তৃতীয় মৌসুমের পালা।

শোনা যাচ্ছে, তৃতীয় এই মৌসুমেই দীপিকাকে দেখা যেতে পারে। এমনিতে এই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়। সমালোচকদের প্রশংসার পাশাপাশি এমি ও গোল্ডেন গ্লোবের মতো পুরস্কারও পেয়েছে। তবে এবার বোধহয় ভারতের বিশাল সংখ্যক দর্শকের মধ্যে জনপ্রিয়তা চান নির্মাতারা। সেই কারণেই অভিনেতাদের তালিকায় দীপিকার নাম শোনা যাচ্ছে।

এমনিতে ‘ফাইটার’র পর দীপিকার ঝুলিতে রয়েছে প্রভাসের ‘কল্কি 2898 AD’ আর রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম এগেইন’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office