শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম মারা গেছেন

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৯ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির আল্লামা নুরুল ইসলাম জিহাদী আর নেই। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নুরুল ইসলামের বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তার ছেলে খালেদ বিন নূর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার রাতে গুরুতর অসুস্থ হলে নুরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে নুরুল ইসলাম জিহাদী স্ট্রোক করেন বলে জানান তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর।
শনিবার জাতীয় প্রেসক্লাবে মাগরিব নামাজের পর ওলামা মাশায়েখদের একটি অনুষ্ঠানে অংশ নেন। রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথে তিনি স্ট্রোক করেন।

গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর ২৩ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদীকে সংগঠনটির দ্বিতীয় শীর্ষস্থানীয় পদ মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। তখন হেফাজতের আমির ছিলেন জুনায়েদ বাবুনগরী। গত ১৯ আগস্ট তিনি মারা যাওয়ার পর এখন তার মামা মুহিবুল্লাহ বাবুনগরী আমিরের দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office