শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ বছর পর ‘অ্যাভাটার ২’, ঢাকায় অগ্রিম টিকিট বিক্রি শুরু

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় আসছে জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন তোলা সিনেমা ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এর প্রথম পার্ট ২০০৯ সালে মুক্তির পায়।

দ্বিতীয় পার্টে ‘প্যানডোরা’ নামের কাল্পনিক সেই গ্রহ থেকে অ্যাভাটারের দ্বিতীয় কিস্তির গল্পকে নির্মাতা জেমন ক্যামেরন নিয়ে গেছেন সাগরের তলদেশে।

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ‘অ্যাভাটার ২’। এরই মধ্যে অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে স্টার সিনেপ্লেক্সের সকল শাখা এবং অনলাইনে।

প্রথম সিনেমার তারকা ওর্থিংটন, জো সালডানা ও সিগোরনি ওয়েভার নতুন পর্বেও থাকছেন। নতুন যুক্ত হচ্ছেন মিশেল ইয়েও, এডি ফ্যালকো, উনা চ্যাপলিন এবং ক্যামেরনের আরেক বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’ এর নায়িকা কেট উইন্সলেট।

টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও।

এই পর্বে খুবই উচ্চ পর্যায়ের ভিজুয়াল এফেক্ট থাকবে বলে জানা গেছে। জেমস ক্যামেরন বলেছেন, ‘আমি চেয়েছিলাম প্যান্ডোরাতে আমাদের প্রত্যাবর্তন সত্যিই বিশেষ কিছু হোক। প্রতিটি শট সবচেয়ে বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজুলেশন এবং থ্রি-ডি উপভোগের কথা মাথায় রেখে করা হয়েছে।’

ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালামসহ বেশ কিছু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগেই যে পরিমান সাড়া ফেলেছে সিনেমাটি তাতে আগের সব রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office