শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ মিলিয়ন মার্কিন ডলারের শিক্ষাবৃত্তি দিচ্ছে হেইলিবারি

শিক্ষা ডেস্ক   |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৫ মিলিয়ন মার্কিন ডলারের শিক্ষাবৃত্তি দিচ্ছে হেইলিবারি

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রথম প্রিমিয়ার আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হেইলিবারি ভালুকা ১৫ মিলিয়ন মার্কিন ডলারের অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ চালু করেছে।

বুধবার (১২ এপ্রিল) রাজধানী ঢাকায় অবস্থিত লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি চালু করা হয়।

অনুষ্ঠানে স্কুলটির প্রধান শিক্ষক সাইমন ও’গ্রেডি বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের সহায়তায় হেইলিবারি অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ ফান্ড চালু করেছে হেইলিবারি ভালুকা। এ ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ মেধাভিত্তিক এ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা তাদের স্কুলে শিক্ষাগ্রহণের বছরগুলোতে অনন্য এ শিক্ষাবৃত্তির আওতায় পড়ার সুযোগ পাবেন। গ্রেড-৬ (অথবা সপ্তম বছর) ও এর ওপরের ক্লাসের শিক্ষার্থীরা এ শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবেন। ১১ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে, তাদের কগনিটিভ অ্যাবিলিটিজ টেস্ট ৪ (সিএটি ৪) দিতে হবে।

তিনি বলেন, যেসব শিক্ষার্থী কগনিটিভ অ্যাবিলিটিজ টেস্ট, সাক্ষাৎকার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে উত্তীর্ণ হবেন, তাদের হেইলিবারি অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হবে। যেসব শিক্ষার্থী হেইলিবারি ভালুকায় ভর্তি হবেন, শুধুমাত্র তাদেরই সুযোগ থাকবে এ বৃত্তি পাওয়ার।

সাইমন ও’গ্রেডি বলেন, আমরা একটি দারুণ স্কুল এখানে শুরু করেছি। হেইলিবারি স্কুলটি দেশের প্রথম আন্তর্জাতিক মানের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। একটি ভালো স্কুল সবসময় ক্রিটিকাল থিংকিং এবং দক্ষ শিক্ষকদের সমন্বয় হয়। আমাদের স্কুলটিও সেটি নিশ্চিত করা হয়েছে। আগামীর বিশ্ব তৈরি করতে শিক্ষার্থীদের নেতৃত্ব তৈরি এবং নিরাপদ আবাসন নিশ্চিত প্রসঙ্গেও আমরা কাজ করছি। আমরা একটি জাতির ভবিষ্যৎ ভেবেই এমন বিশ্বমানের স্কুল প্রতিষ্ঠায় বিনিয়োগ করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড ড্যান পাশা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জিম ও’নীল এবং ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলস অ্যাসোসিয়েশনের প্রধান মাদিহা মুর্শেদ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুলের শাখা হিসেবে গত বছরের ১৫ অক্টোবর হেইলিবারি স্কুলটির সফট-লঞ্চ করা হয়। স্কুলটি বাংলাদেশের লাক্সারি, হসপিটালিটি ও শিক্ষাখাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বেস্ট সার্ভিসেস লিমিটেড গ্রুপের সঙ্গে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় ইনডিপেন্ডেন্ট স্কুল হেইলিবারি’র যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হিসেবে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করবে স্কুলটি। স্কুলটির প্রধান লক্ষ্য কল্যাণ ও বিশ্ব-মানসিকতার মাধ্যমে শিক্ষার্থীদের এশিয়া অঞ্চলের সেরা হিসেবে গড়ে তোলা। সামনেই হেইলিবারি ভালুকায় ক্লাস শুরু হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office