শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

২০০০ রুপির নোট তুলে নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ১৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২০০০ রুপির নোট তুলে নিচ্ছে ভারত

সংগৃহীত ছবি

ভারতের বাজার থেকে দুই হাজার রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৩ মে) থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ নোট ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ রুপি নিতে বলা হয়েছে। শুক্রবার (১৯ মে) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ ঘোষণা দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ১৯টি আঞ্চলিক শাখায় এ নোট জমা দিয়ে কম মূল্যমানের নোট দিয়ে সমপরিমাণ অর্থ নেওয়া যাবে। ২৩ মে থেকে এ প্রক্রিয়া শুরু হবে।

২০১৬ সালে ৮ নভেম্বর দিনগত রাতে ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার। বিষয়টি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এ নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। সাত বছরের মাথায় এবার দুই হাজার রুপির নোট তুলে নিচ্ছে একই সরকার।

আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করা হয়েছিল। সেসময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার রুপির নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির যথেষ্ট যোগান রয়েছে। তাই ২০১৮-১৯ সালে দুই হাজার রুপির নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।

বাজারে যত সংখ্যক দুই হাজার রুপির নোট রয়েছে, ২০১৭ সালের মার্চ মাসের আগে এর প্রায় ৮৯ শতাংশ ছাড়া হয়েছিল। বাজারে যে পরিমাণ দুই হাজার রুপির নোট লেনদেন হচ্ছিল, তার পরিমাণ ক্রমান্বয়ে কমেছে।

২০১৮ সালের ৩১ মার্চ যেখানে এর পরিমাণ ছিল ৬ দশমিক ৭৩ লাখ কোটি রুপি। ২০২৩ সালের ৩১ মার্চে তা কমে দাঁড়ায় ৩ দশমিক ৬২ লাখ কোটি টাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office