শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে ওয়ানডে ম্যাচ

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ০২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে ওয়ানডে ম্যাচ

সংগৃহীত ছবি

দরজায় কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটি মাঠে গড়াবে ১১ জুলাই।

ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সিরিজের আনুষ্ঠানিকতা। দেশে চলে এসেছে আফগানিস্তানের সাদা বলের দল। রোববার (২ জুলাই) শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলনও।

সিরিজকে সামনে রেখে রোববার টিকিটের দাম জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা খরচ করে মাঠে বসেই উপভোগ করা যাবে টাইগারদের লড়াই।

ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের ৩০০, ক্লাব হাউজের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।

এদিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। রুফ টপ হসপিটালিটি আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

ম্যাচের দুই দিন আগে থেকে শুরু হবে টিকিট বিক্রির প্রক্রিয়া। সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে কেনা যাবে ম্যাচের টিকিট। সকাল সাড়ে নয়টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে টিকিট বিক্রির প্রক্রিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office