শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
অর্থনীতি ডেস্ক

২০ টাকা পিস বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজির তরমুজ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৫ মে ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কয়েক দিন আগেও যে তরমুজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হতো সেই তরমুজ বিক্রি হচ্ছে পিস হিসেবে। তাও আবার প্রতি পিস তরমুজ মাত্র ২০ টাকা দরে। অনেকটা গলা ফাঠিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেছেন বিক্রেতারা।

গতকাল শনিবার (১৪ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তরমুজ বিক্রির এমন কাণ্ড দেখা গেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শিয়ালকোল হাটে।

সরেজমিনে দেখা যায়, বিক্রেতারা হাটটিতে হরেক রকম তরমুজের পসরা সাজিয়ে বসে। ৪০ টাকা কেজি দরের তরমুজ মাত্র ২০ টাকা পিসে এমন ডাকে মুখরিত হয়ে উঠে হাট এলাকা। হুমড়ি খেয়ে পড়ে লোকজন। আর পানির দরে তরমুজ বিক্রির কথা শুনে একাধিক তরমুজ নিয়েছেন হাটে আসা ক্রেতারা। হঠাৎ কম দামে তরমুজ কিনতে পেরে উচ্ছ্বসিত ক্রেতারা।

তরমুজ বিক্রেতা আব্দুর রহমান, সুরমান আলী ও করিম খান আরটিভি নিউজকে জানিয়েছেন, মোকামে তরমুজের দাম খুবই কম। তাই আমরাও কমে বিক্রি করতেছি। কয়েক দিন আগেও কেজি দরে বিক্রি করলেও এখন পিস হিসেবে বিক্রি করা হচ্ছে।

তারা আরও জানান, গত কয়েক দিনের অতি বৃষ্টির কারণে খেতে তরমুজ পচে যাওয়ার উপক্রম হয়েছে। যার ফলে চাষিরা দ্রুত ক্ষেত থেকে তরমুজ বিক্রি করে দিচ্ছে। তাই স্থানীয় হাট-বাজারে তরমুজ ব্যাপক পরিমাণে দেখা মিলছে।

স্থানীয় শিক্ষক নজরুল মাস্টারসহ অনেকেই আরটিভি নিউজকে বলেন, কয়েক দিন বাজার থেকে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে তরমুজ কিনেছি। হাটে এসে হঠাৎ শুনতে পেলাম তরমুজের পিচ মাত্র ২০ টাকা। পরে পরিবারের জন্য ৩ পিচ ৬০ টাকা দিয়ে কিনেছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office