শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছর পর ‘মিস ইউনিভার্স’ পেল ভারত

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নতুন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু ছবি: রয়টার্স

‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’ পেল ভারত। এবারও খেতাবটি জিতলেন এক পাঞ্জাবি রূপসী। এর আগে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। আর ১৯৯৪ সালে খেতাবটি পেয়েছিলেন বাঙালি সুস্মিতা সেন। হারনাজ তৃতীয় ভারতীয় হিসেবে এ খেতাব জিতলেন।

harnaz2

হারনাজ বেশ কয়েকটি ভাষায় পারদর্শী ছবি: ইনস্টাগ্রাম থেকে

রোববার দিবাগত রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের তরুণী হারনাজ।

harnaz3

২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন

২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবে বিজয়ী হয়েছিলেন তিনি। হারনাজের মা গাইনি চিকিৎসক। তাঁর অনুপ্রেরণাই হারনাজকে সাফল্য এনে দিয়েছে। হারনাজ একাধারে হিন্দি, পাঞ্জাবি ও ইংরেজি ভাষায় দক্ষ। তিনি পাঞ্জাবি ভাষায় শের লিখতে ভালোবাসেন। এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাফল্য উদ্‌যাপন করছেন ভক্তরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office