শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

৩২ মিলিয়ন ইউরো অর্থায়ন পেয়েছে বেক্সিমকো

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো, নিট ফেব্রিক ফ্যাসিলিটি সম্প্রসারণে ৩২ দশমিক মিলিয়ন ইউরোর একটি পরিকল্পনা চুক্তি চূড়ান্ত করেছে। এর অধীনে বেক্সিমকো টেক্সটাইলের ম্যানুফ্যাকচারিং প্লান্টের সম্প্রসারণ ও উন্নয়ন করা হবে, যার মাধ্যমে টেকসই কাঁচামাল একত্রকরণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্পূর্ণ সন্ধানযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেক্সিমকো।

এতে বলা হয়, আইএনজি ব্যাংকের অর্থায়নে উন্নত জার্মান এবং অন্যান্য টেক্সটাইল সরঞ্জাম আমদানি বাস্তবায়িত করেছে যা জার্মানির এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) বীমার অধীনে হবে। এ চুক্তি বৃহৎ পর্যায়ে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছে এবং প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এ ছাড়া এটি বাংলাদেশের জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পরিবেশ সচেতন উৎপাদন অনুশীলনের প্রচার এবং অত্যাধুনিক প্রযুক্তিগত আমদানির মাধ্যমে রপ্তানির জন্য বিশ্বমানের পণ্য উৎপাদনে সহায়তা করবে।

চুক্তির অধীনে ৩৮টি মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে একক রপ্তানি চুক্তি সম্ভব হবে। এ জন্য বেক্সিমকোর আন্তর্জাতিক কৌশলগত আর্থিক উপদেষ্টা ব্লেন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের বহুমুখী ভূমিকা চুক্তিটিকে প্রতিযোগিতামূলক করেছে এবং ব্যাংকিং ও শক্তিশালী ইসিএর মাধ্যমে তাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক তহবিল সমাধানগুলোকে সংগঠিত করেছে।

বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর এবং সিইও সৈয়দ নাভেদ হোসেন বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিশেষ লেনদেন ছিল এবং এটি বেক্সিমকোর ভবিষ্যৎ সম্প্রসারণ ও বৃদ্ধির পরিকল্পনার জন্য বিভিন্ন পথ খুলে দিয়েছে, যা সামগ্রিকভাবে বাংলাদেশি টেক্সটাইল শিল্পের জন্য আন্তর্জাতিক অর্থায়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

বেক্সিমকো লিমিটেডের পক্ষে এর সিওও অনিল কুমার মহেশ্বরী এবং আইএনজি ব্যাংকের এমডি পরিচালক লুকাস স্ট্রচ এবং বি. পন্সিওন, এমডি ঋণ চুক্তি স্বাক্ষর করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office