শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

৬ষ্ঠ বর্ষে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নির্বিঘ্ন গ্রাহক সেবা, ব্যাংকিং খাতের নিয়মনীতির যথাযথ প্রতিপালন ও আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১১ মার্চ) রাজধানীর একটি অভিজাত রেস্তারাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বল্প সময়ে দেশব্যাপী ৩৪ টি শাখা চালু করেছে যার মধ্যে ৪টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে। পথচলার শুরু থেকেই সিএমএসএমই খাতে অগ্রাধিকার দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে ব্যাংকটি। এছাড়াও ক্রেডিট রেটিং সূচক AA- এবং আধুনিক অনলাইন ব্যাংকিং নিশ্চিত করাসহ বিভিন্ন অর্জনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে নতুন প্রজন্মের এই ব্যাংক।
আরও পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন গ্রাহকদের আস্থা, অংশীদারদের সহযোগিতা এবং ব্যাংকের সকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

সিএমএসএমই খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, আগামীতেও এই খাতের টেকসই উন্নয়নে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পাশে থাকবে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ বলেন, ব্যাংকিং খাতের নিয়মনীতি যথযথ পরিপালন, উন্নত গ্রাহক সেবা ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য।

এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরসহ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট শাখার ব্যবস্থাপক, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, গ্রাহক ও স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের সকল শাখা ও উপশাখায় গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office