শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে জাইকা

  |   মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৬০ কোটি ডলার দেবে জাপান। দেশটির রাষ্ট্রীয় উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান গতকাল সোমবার জাইকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ বিষয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি জানান। বাজেট সহায়তার বাইরেও গ্রামীণ উন্নয়ন ও অবকাঠামো খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নে জাপানের আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাইকার বিদায়ী আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়া, নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি ইচিগুচি তোমোহিদসহ সংস্থার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, জাইকার কাছে ৬০ থেকে ৭০ কোটি ডলারের বাজেট সহায়তা পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা। বিষয়টি এখন প্রক্রিয়াধীন। দুই দেশের সরকারি পর্যায়ে এ বিষয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে চুক্তি হবে। সহায়তার ক্ষেত্রে দুই দেশেরই কিছু আইনকানুন আছে, যা মেনে কাজ করতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত শেষ করার পক্ষে জাইকা। এ বিষয়ে নেওয়া প্রকল্প অনুমোদনের জন্য দ্রুততম সময়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠবে।

মন্ত্রী আরও জানান, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ কিছু প্রকল্পের অগ্রগতি যথেষ্ট নয় বলে মনে করে জাইকা। যথাসময়ে প্রকল্পগুলো শেষ করার অনুরোধ করেছেন প্রতিনিধিরা। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নৌবন্দর, রেল, সমুদ্রবন্দর উন্নয়নে কাজ করতে চায় জাইকা। তবে কোন প্রকল্পে কী পরিমাণ সহায়তা দরকার, তা বাংলাদেশের পক্ষ থেকেই জানাতে হবে।

ব্রিফিংয়ে জাইকার বিদায়ী আবাসিক প্রতিনিধি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর। করোনার অভিঘাত দ্রুত কাটিয়ে উঠে প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে এ দেশের অর্থনীতি। গত তিন বছর বাংলাদেশ সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে অত্যন্ত ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তিনি। জাইকার নতুন আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশ সম্পর্কে তাঁর অনেক আগ্রহ। এ দেশের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন তিনি। বাংলাদেশ সম্পর্কে তাঁর বিশেষ আগ্রহের অন্যতম কারণ হলো, তাঁর বয়স বাংলাদেশের সমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office