শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

৬৩ শিক্ষাপ্রতিষ্ঠান ও ২৮ স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬৩ শিক্ষাপ্রতিষ্ঠান ও ২৮ স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান

সংগৃহীত ছবি

এডিস মশার লার্ভা ধ্বংসে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২৯টি স্থান ও স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে এসব শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থান ও স্থাপনার আঙিনা ও চারপাশ পরিষ্কার করা হয়েছে এবং প্রয়োজন বোধে সেসব স্থানে ব্লিচিং পাউডার ছেটানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতিষ্ঠান, স্থাপনা ও স্থানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন এবং শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

এ কার্যক্রমের অংশ হিসেবে আজ অঞ্চল-১ এ ৪টি, অঞ্চল-২ এ ১০টি, অঞ্চল-৩ এ ১৪টি, অঞ্চল-৪ এ ৫টি, অঞ্চল-৫ এ ১৪টি, অঞ্চল-৬ এ ৩টি, অঞ্চল-৭ এ ২টি, অঞ্চল-৮ এ ২টি, অঞ্চল-৯ এ ৫টি এবং অঞ্চল-১০ এ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছেটানো এবং সবশেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়।

এছাড়া সার্কিট হাউজ রোডে সরকারি অফিসার্স কোয়ার্টার, কাকরাইল মসজিদ শাহবাগ থানা, সোবহানবাগ এলাকায় সচিব কোয়ার্টার ও ডেন্টাল কোয়ার্টার, বাংলামোটর জামে মসজিদ, আল-হেরা জামে মসজিদ, পুকুরপাড় জামে মসজিদ, গ্রিন কর্নার জামে মসজিদ, মেরাদিয়া এলাকার ইয়ামাগাতা হাসপাতাল, আজমীরি জামে মসজিদ, নবাবগঞ্জ ক্লাব বাড়ী, পুরাতন লালবাগ থানা, ইমামগঞ্জ লেন, সিদ্দিক বাজার, গোয়ালনগর এলাকা, কৈলাস লেন, তাঁতীবাজার, বাংলাবাজার, কাপ্তানবাজার কমপ্লেক্স, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র ও সারুলিয়া এলাকার করিম জুট মিলসহ মোট ২৮টি স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office