শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬ মাস পর লন্ডনের শেয়ারবাজারে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬ মাস পর লন্ডনের শেয়ারবাজারে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু

৬ মাস পর লন্ডনের শেয়ারবাজারে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু

প্রায় ছয় মাস পর লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলএসই) অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লেনদেন শুক্রবার (২৬ জুন) থেকে পুনরায় শুরু হয়েছে। কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) ওপর আরোপিত ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে লেনদেন।

এ সিদ্ধান্ত দেশের শেয়ারবাজারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি শক্তিশালী করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ভূমিকা রাখবে বলে জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরবর্তী আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রকাশ না হওয়ায় চলতি বছরের ২ জানুয়ারি থেকে বেক্সিমকো ফার্মার জিডিআর লেনদেন স্থগিত ছিল। লন্ডন স্টক এক্সচেঞ্জের বিধিমালা অনুযায়ী, ছয় মাসের বেশি সময় স্থগিতাদেশ বহাল থাকলে তালিকাচ্যুত (ডি-লিস্টিং) হওয়ার ঝুঁকি ছিল। এ পরিস্থিতিতে বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা জিডিআর ডি-লিস্টিং ঠেকাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় ডিবিএ।

ডিবিএ জানায়, সংগঠনের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে বিএসইসি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়। পরে বিএসইসি বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি দিলে কোম্পানিটি ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করে। এতে রিপোর্টিং-সংক্রান্ত ঘাটতি দূর হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জ ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করে।

ডিবিএ মনে করে, এ সিদ্ধান্ত বাংলাদেশের শেয়ারবাজারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি আরও শক্তিশালী করবে। একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার বিনিয়োগবান্ধব নীতি, প্রয়োজনীয় সংস্কার এবং সময়োপযোগী পদক্ষেপ অব্যাহত রাখবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

এ বিষয়ে সহযোগিতার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শেয়ারবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনের কর্মকর্তারা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিবিএ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office