শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

৭২ লাখের বেশি মানুষকে বীমার আওতায় এনেছে ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৭২ লাখের বেশি মানুষকে বীমা সুরক্ষার আওতায় এনেছে বলে জানিয়েছেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ কাজিম উদ্দিন।

সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গী এরিয়ার উদ্যোগে আয়োজিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ, মোটিভেশন ও ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মোঃ কাজিম উদ্দিন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত কোনো গ্রাহক দাবি পরিশোধ বা অন্য কোনো বিষয়ে অভিযোগ করেননি। তার দাবি, গ্রাহকরা সময়মতো দাবির অর্থ পাওয়ায় কোম্পানির প্রতি আস্থা তৈরি হয়েছে এবং সন্তুষ্ট গ্রাহকই নতুন গ্রাহক আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। “একজন গ্রাহক দাবির অর্থ পেলে তিনি আরও অন্তত ১০ জনকে আমাদের সম্পর্কে ইতিবাচক বার্তা দেন,” বলেন তিনি।

দাবি নিষ্পত্তির ক্ষেত্রে দ্রুততার ওপর জোর দিয়ে সিইও জানান, প্রতিষ্ঠানটি একদিনেই দাবি পরিশোধ করতে সক্ষম। এমনকি এক ঘণ্টার মধ্যেও দাবি পরিশোধের নজির রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই গ্রাহকবান্ধব কার্যক্রমের ফলেই কোম্পানির প্রিমিয়াম আয় ২ হাজার ৩৪০ কোটিতে পৌঁছেছে বলে জানান তিনি। তার ভাষ্য, দেশের ২০টি কোম্পানির সম্মিলিত প্রিমিয়াম আয়ের চেয়েও এই অঙ্ক বেশি।

গত পাঁচ বছরে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ৩০টির বেশি পুরস্কার পাওয়ার কথাও উল্লেখ করেন কাজিম উদ্দিন। তিনি বলেন, এসব স্বীকৃতি কোম্পানির সুশাসন, আর্থিক সক্ষমতা ও গ্রাহকসেবার মানের প্রতিফলন।

সভায় কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোম্পানি সম্পর্কে পরিষ্কার ও স্বচ্ছ ধারণা থাকলে তা গ্রাহকদের কাছে সঠিকভাবে উপস্থাপন করা সহজ হয়। কর্মীদের পেশাদারিত্ব, সততা ও সেবার মানই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়নকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office