শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা ১,২০০

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা ১,২০০

সংগৃহীত ছবি

ইসরায়েল ৭ অক্টোবর হামাসের হামলায় নিহতের সংখ্যা সংশোধন করে ১,৪০০ থেকে ১,২০০ জনে নামিয়ে এনেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত এএফপি’কে বলেন, ‘এটি একটি হালনাগাদ হিসাব।’

এরআগে ইসরায়েল হামাসের ৭ অক্টোবরের হামলায় ১,৪০০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর সমালোচনা করে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে হাইয়াত বলেন, হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ‘প্রায় ১,২০০ জনকে’ হত্যা করেছে।

এদিকে হাইয়াত আলাদাভাবে এএফপি’কে দেওয়া এক বিবৃতিতে হামাসের হামলায় নিহতের নতুন সংখ্যার খবর নিশ্চিত করেছেন।

৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েল হামাসকে ধ্বংস করার অঙ্গীকার ব্যক্ত করে গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান শুরু করেছে।

হামাস পরিচালিত ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলের উপর্যুপরি হামলায় এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি নিহত হয়েছে। এদের প্রায় অর্ধেক নারী ও শিশু।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office