শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে পালিত হলো বিশ্ব প্রবীণ দিবস,

নিজস্ব প্রতিবেদন ডেস্ক   |   রবিবার, ০২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হলো বিশ্ব প্রবীণ দিবস, শহরের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শনিবার (১অক্টোবর) ৭ঘটিকায় প্রবীণ হিতৈষী সংঘ এর আয়োজনে বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়।

প্রবীণ হিতৈষী সংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অধ্যাপক লোকেশ চন্দ্র দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইকবাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিউইয়র্ক প্রবাসী অধ্যক্ষ সাইয়্যিদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি সনাক, শ্রীমঙ্গলের সভাপতি শিক্ষাবিদ লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ মুয়িজুর রহমান, শ্রীমঙ্গলের অন্যতম সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কানাডা প্রবাসী বিজয় ভূষণ দেব চৌধুরী, উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, দুপ্রক শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনাম, চারুকলা একাডেমির অধ্যক্ষ মিহির ভৌমিক, নাট্যকর্মী হাবিবুর রহমান, মিসবাহ উদ্দিন মাহবুব প্রমূক।

বক্তারা বলেন, প্রবীণদের একত্রে সময় কাটানো, আড্ডার ব্যবস্থা করা এবং নিয়মিত চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। এব্যাপারে দলমত নির্বিশেষে সকলকে উদ্যোগী হতে হবে। সরকারের পাশাপাশি স্থানীয় সামাজিক উদ্যোগে প্রবীণদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এসব কাজে ভূমিকা রাখতে হবে। প্রবীণ হিতৈষী সংঘকে এসব বিষয়ে আরও উদ্যোগী হতে হবে বলে জানান।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের সংবিধানে ১৫ (ঘ) অনুচ্ছেদ সন্নিবেশ করেন।প্রবীণদের মর্যাদাপূর্ণ, দারিদ্র্যমুক্ত, কার্যকরী, স্বাস্থ্যকর এবং নিরাপদ পারিবারিক ও সামাজিক জীবন নিশ্চিত করার জন্য জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এবং পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩ প্রণয়ন করেছে।
১৯৯০ সাল থেকে প্রতিবছর ১ অক্টোবর এই দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশে প্রবীণ দিবস পালিত হয়ে আসছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office