শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

খাদ্য সংকট মোকাবিলায় ছয় বিলিয়ন ডলার দেবে আইএফসি

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৫ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বিশ্বজুড়ে চলমান খাদ্য সংকট মোকাবিলায় ছয় বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন প্ল্যাটফর্ম চালু করল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। গ্লোবাল ফুড সিকিউরিটি নামের এই প্ল্যাটফর্ম থেকে খাদ্যের উৎপাদন ও সরবরাহ বাড়াতে বেসরকারি খাতকে সহায়তা করা হবে।

মঙ্গলবার আইএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠানটি আরও জানায়, বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই নতুন এই উদ্যোগটি নেওয়া হয়েছে। সংকট কাটাতে ও খাদ্য উৎপাদন বাড়িয়ে সহায়তা করতে বেসরকারি খাতের সামর্থ্য বাড়ানোই এর লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির প্রভাব কাটিয়ে উঠতে না পারার কারণে ক্ষুধা ও অপুষ্টি বেড়েছে। জলবায়ু পরিবর্তন ও বিরূপ আবহাওয়ার কারণেও ফসল উৎপাদন পরিস্থিতির অবনতি হয়েছে। আইএফসির গ্লোবাল ফুড সিকিউরিটি প্ল্যাটফর্ম টেকসই উৎপাদন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোতে খাদ্য সরবরাহ বাড়াতে সহায়তা করবে।

এ ছাড়া খাদ্যপণ্যের বাণিজ্যকে গতিশীল করা, কৃষককে বিভিন্ন উপকরণ সরবরাহ. ইউক্রেনসহ গুরুত্বপূর্ণ খাদ্য উৎপাদনকারী দেশগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং আমদানিকারক দেশগুলোতে সরবরাহ বাড়ানোও এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

আইএফসির ম্যানেজিং ডিরেক্টর মাখতার ডিওপ বলেন, খাদ্য নিরাপত্তাহীনতা দূর করতে এবং এ বিষয়ে টেকসই সমাধান তৈরি করতে বেসরকারি খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। খাদ্যের সরবরাহ চেইনকে শক্তিশালী করা, উৎপাদন বাড়ানো এবং মানুষের জন্য তা সহজলভ্য করার মাধ্যমে নতুন এই উদ্যোগ খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে নাজুক অঞ্চলগুলোতে স্থিতিশীল খাদ্য ব্যবস্থা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office