শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী উৎসব

সারাদেশ ডেস্ক   |   শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের (ফপই) সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ইন্সটিটিউট প্রাঙ্গণে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

শুক্রবার সকালে জাতীয় ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফপই অধ্যক্ষ মো: আককাছ আলী, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, ফপই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও মানিকগঞ্জের সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী নজরুল ইসলাম।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। বিশ্বে উপযুক্তভাবে টিকে থাকার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে উন্নত বাংলাদেশ গঠন সম্ভব হবে। অন্যথায় ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারবোনা। এজন্য আমাদের সকলকে ঐক্যতানে এগিয়ে যেতে হবে।

৫০ বছর পূর্তি উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার-পরিজন নিয়ে যোগ দেন অনেক সাবেক শিক্ষার্থী। সারাদিন আনন্দঘন পরিবেশে পুরনো সহপাঠী ও শিক্ষার্থীদের সাথে স্মৃতিময় সময় কাটান তারা। সুবর্ণজয়ন্তী উৎসবের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর টেকনিক্যাল কলেজ। ১৯৬৭ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট নামে এর যাত্রা শুরু হয়। ২০১৪ সালে প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি হয়। এরপর ইন্সটিটিউটটির সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অ্যালামনাই অ্যাসোসিয়েশেন গঠন করে সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো সংবাদমাধ্যম বাংলানিউজ২৪.কম, যমুনা

টেলিভিশন, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশন, দৈনিক পত্রিকা ও এফএম রেডিও ফুর্তি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office