শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

লিভার সিরোসিস রোগীর চরিত্র করতে গিয়ে নিজেই আক্রান্ত অভিনেতা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৯ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দ্রুত ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা সত্যজিৎ দুবে। জানা গেছে মাত্র ২৭ দিনে ১০ কেজি ওজন কমিয়ে লিভার সিরোসিসের সমস্যায় ভুগছেন তিনি

ভারতীয় গণমাধ্যম জানায়, ‘অ্যায়ে জিন্দেগি’ ছবিতে লিভার সিরোসিস রোগে ভুগছেন-এমন চরিত্রে সিনেমাটিতে অভিনয়ও করেছেন তিনি। এই ছবিতে অভিনয় করার জন্য মাত্র তরিঘরি ১০ কেজি ওজন কমাতে হয় তাকে। এরপরই নিজেই লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে পড়েন।

গণমাধ্যমে স্পটবয়কে সত্যজিৎ বলেন—‘আমি যখন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হই তখন শারীরিকভাবে ফিট ছিলাম। কিন্তু চরিত্রের প্রয়োজনে আমার শরীরে কিছুটা পরিবর্তন দরকার হয়। সেই সময় প্রতিদিন ১০ কিলোমিটার দৌড়াতাম। আর খাবার হিসেবে শুধু শসা আর টমেটো খেতাম।’

একদিকে ওজন কমিয়েছেন সত্যজিৎ, অন্যদিকে খুবই স্বল্প সময়ে ওজন বাড়িয়েছিলেন। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘এরই মাঝে আবার চরিত্রের প্রয়োজনে কিছুটা স্বাস্থ্যবান হওয়ার প্রয়োজন হয়। হাতে সময় ছিল মাত্র তিন দিন। পিৎজা আর হেলদি খাবার খেয়ে কিছুটা ওজন বাড়িয়েছিলাম। সেই সময় একটা বিষয় মাথায় ছিল চরিত্রের সঙ্গে নিজের লুক যেন মানানসই হয়।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office