শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
বিনোদন ডেস্ক

পরনে দুই লাখ টাকার শাড়ি, নজর কাড়লেন আল্লু অর্জুনের স্ত্রী

  |   শনিবার, ২৯ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

স্নেহা রেড্ডি সম্প্রতি একটি ছবি প্রকাশ করেন, যে ছবিতে দেখা যায় তার পরনে সিলভার রঙের শাড়ি। ম্যাচ করে পরেছেন কর্ড অব সোল্ডার ব্লাউজ। গলায় হিরার নেকলেস। ঠোঁটে লিপস্টিক।

এই ছবি শেয়ার করার পর তাকে নিয়ে চলছে আলোচনা, চলছে সৌন্দর্যের প্রশংসা। আর আলোচনা হবে নাইবা কেনো! তিনি যে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের স্ত্রী।

স্বামী শোবিজের নামী সুপারস্টার হলেও স্নেহা নেই এ অঙ্গনে। তার অঙ্গনটা পুরোপুরি আলাদা। পেশায় তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ফ্যাশন সচেতন স্নেহা। ইনস্টাগ্রামে তার অনুসারী ৮ দশমিক ৬ মিলিয়ন। এদিকে থেকে স্নেহার জনপ্রিয়তা অনেক তারকা অভিনেত্রীর চেয়েও বেশি।

প্রায় সময়ই স্নেহা তার ইনস্টাগ্রামে নিজের এবং পারিবারিক নানা বিষয় শেয়ার করেন। আল্লু অর্জুনের সঙ্গে কাটানো সময়ের ছবিও শেয়ার করেন। এবার তিনি দামি একটি শাড়ি পরা ছবি পোস্ট করেন। আর এ নিয়েই চলছে আলোচনা।

স্নেহার শাড়িটি ডিজাইন করেছেন রিঝিম দাদু। বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, এ শাড়ির দাম ১ লাখ ৭৬ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ১৬ হাজার টাকা।

আল্লু অর্জুন ও স্নেহা ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office